সাজ্জাদ মাহমুদ মনির, স্টাফ রিপোর্টার
১৫ এপ্রিল ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

উদ্বোধন শেষে দুর্বিন শাহ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ম্যানেজার মোফাজ্জল হোসেন, সাংবাদিক সাকির আমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ১৫টি স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠেছে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তাধারা ভবিষ্যতে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উদ্ভাবনভিত্তিক বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সহজ ও জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১১

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১২

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

১৩

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৪

বরগুনা গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৫

পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ

১৬

১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র, কাঁপছে উত্তর ইসরায়েল

১৭

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি

১৮

৫ লাখ সরকারি চাকরি, শিক্ষা ও অবকাঠামোতে বড় পরিকল্পনা

১৯

সশস্ত্র বাহিনী আধুনিকায়নে বড় পরিকল্পনা: প্রধানমন্ত্রী

২০