মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার
১৫ এপ্রিল ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনা গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরগুনা জেলার অন্যতম বিদ্যাপীঠ গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শফিকের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলার কৃতি সন্তান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল ফারুক, তপন কুমার মিস্ত্রি, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন আলকাছ খান, আলহাজ্ব মোঃ সুলতান আহমেদ , মোঃ আব্দুল মান্নান মাস্টার, আলহাজ্ব মোঃ গোলাম হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ মাইদুল ইসলাম , মোঃ জাকির হোসেন, মোঃ আল-মামুন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক এবং মোঃ ফেরদৌস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ ফজলুল হক মাস্টার বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিদ্যালয়টি ভালো ফলাফল অর্জন করবে বলে আমি আশাবাদী। শতভাগ পাসের পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়ালেখা করতে হবে।” তিনি অভিভাবকদেরও সন্তানের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা মাকসুদুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, চলতি বছরে গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৪ জন ছাত্র এবং ৮৭ জন ছাত্রী মোট ২৮৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে জেনারেল শাখায় ১৪৪ জন, এবং কারিগরি শাখায় ৪৫ জন শিক্ষার্থী রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০