মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
১১ এপ্রিল ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে বিএনপি‌ নেতার বিরুদ্ধে ফেক আইডি দিয়ে অপপ্রচারের অভিযোগ: থানায় জিডি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান ও তার কলেজ পড়ুয়া ছেলে এবং ভাতিজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত ভুয়া আইডি দিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।এঘটনায় বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ ঘটনায় তিনি নিরাপত্তা ও আইনি সহায়তা চেয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ সকাল আনুমানিক ১১ টার দিকে ফেসবুক ব্যবহারকালে আতাউর রহমান দেখতে পান, “ সোনারগাঁবাসী ” নামীয়সহ কয়েকটি ফেসবুক পেইজ থেকে তার নাম উল্লেখ করে বিভিন্ন স্পর্শকাতর ও বিভ্রান্তিকর ছবি সম্বলিত পোস্ট প্রকাশ করা হয়েছে। এসব পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি নেতা আতাউর রহমান অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র উদ্দেশ্যমূলকভাবে তার ও তার পরিবারের মানহানি ঘটাতে এবং ব্যক্তিগতভাবে ফায়দা হাসিলের অসৎ উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান,সমাজে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ও সাধারণ মানুষের বিপদে-আপদে এগিয়ে যাওয়ায় এবং আসন্ন নির্বাচনকে ঘিরে জনসমর্থনে এগিয়ে থাকায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার ভাবমূর্তি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে একটি স্বার্থান্বেষী ও অসৎ চক্র।
এ ব্যাপারে প্রশাসন অবিলম্বে অপপ্রচারকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং জনগণকে এসব বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান সংশ্লিষ্ট সকলের কাছে এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার জন্যও সকলের প্রতি অনুরোধ এবং জনগণকে এসব বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০