মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার
১১ এপ্রিল ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ( বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন

বরগুনা সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি (এমপি)। এ সময় বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি সালেহ ফারুক,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ রেজবুল কবিরসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, বিসিক উদ্যোক্তা মেলা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে নতুন ক্রেতা ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যদ্রব্যসহ নানা ধরনের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হচ্ছে। আয়োজকরা জানান, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০