পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ১০ কেজি করে মোট ৬২১টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. পিকুল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলতাফ হোসেন, তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শেখ আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের সহকারী সম্পাদক শিক্ষক ইউনুস আলী, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, আফসার উদ্দিন, খলিলুর রহমান সরদার, লাইলী পারভীন ও পূর্ণিমা রানী মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এই সহায়তা কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হবে।
মন্তব্য করুন