বার্তা বিভাগ
১৬ মার্চ ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন এত মহিমান্বিত লাইলাতুল কদর

পবিত্র মাহে রমজানের শেষ দশকে মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয় লাইলাতুল কদর বা শবেকদর। প্রচলিতভাবে অনেকেই ২৬ রমজানের দিবাগত রাতে অর্থাৎ ২৭ রমজানের রাতে শবেকদর পালন করে থাকেন। তবে ইসলামি বর্ণনা অনুযায়ী, রমজানের শেষ দশকের যেকোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সহিহ বোখারির এক হাদিসে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘রমজানের শেষ দশকে শবেকদর অন্বেষণ করো।’ আর সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে—শেষ দশকের বেজোড় রাতগুলোতে এ রাতের সন্ধান করতে।

‘লায়লাতুল কদর’ শব্দের অর্থ মহিমান্বিত রাত। আরবি ‘লায়লাতুল’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ মর্যাদা বা মহিমা। আল কোরআনে এই রাতের বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে।

সুরা দুখানে বলা হয়েছে, “শপথ সুস্পষ্ট কিতাবের। আমি তো এ কিতাব অবতীর্ণ করেছি এক মুবারক রজনিতে।” আবার সুরা কাদরে বলা হয়েছে—“মহিমান্বিত রজনি সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ।”

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়। এ রাতে আল্লাহর নির্দেশে ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন এবং মানুষের ভাগ্য ও গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়।

হাদিসে বর্ণিত আছে, এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই মুসলমানরা এই রাতগুলোতে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে বেশি বেশি ইবাদতে মশগুল থাকেন।

ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, আন্তরিক ইবাদত ও তওবার মাধ্যমে এই রাতে আল্লাহর অসীম রহমত ও ক্ষমা লাভ করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০