বার্তা বিভাগ
১৪ মার্চ ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের ব্যাপক হামলায় জ্বলছে তেল আবিব

কুদস-দিবস পালনকে কেন্দ্র করে ইরান শুক্রবার রাতে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলাটি প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরাইলের রাজধানী তেল আবিবের আকাশ আলোকময় হয়ে উঠেছিল, যেন তারার বিশাল বহর আকাশে ছড়িয়ে পড়েছে। এর কিছুক্ষণ পরই শহরের বিভিন্ন এলাকা থেকে দাউ দাউ করে আগুন জ্বলে এবং ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। হামলার সময় শহরে সাইরেন বাজতে থাকে, যা আতঙ্কের সৃষ্টি করে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, মধ্য ইসরাইলের একটি রাস্তার পাশে ধোঁয়া ও আগুনের কুণ্ডলি লক্ষ্য করা গেছে। প্রথম উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দেখা যায় একটি গুদামঘরে আঘাত হয়েছে। তবে গুদামটি কী ধরনের ছিল এবং হামলায় কোনো হতাহতের তথ্য পাওয়া গেছে কিনা তা এখনও নিশ্চিত হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এটি চলমান সংঘাতের একটি নতুন পর্যায় নির্দেশ করছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকির মাত্রা বৃদ্ধি করছে।

এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি ও সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। তবে দুই পক্ষই এখন পর্যন্ত সরাসরি সমঝোতার কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১০

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১১

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১২

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৩

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৪

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৫

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৬

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

১৭

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

১৮

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৯

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

২০