গাইবান্ধা সদর উপজেলা ১১নং গিদারী ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে অপেক্ষার পর চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা (সচিব)’কে না পেয়ে ক্ষুদ্ধ হয়ে সেবা প্রত্যাশীরা চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা ঝোলানো দেখা যায় । গতকাল মঙ্গলবার দুপুর এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ইঁদু ও নিষিদ্ধ আওয়ামী লীগের ১১নং গিদারী ইউনিয়নে সভাপতি।
প্রশাসনিক কর্মকর্তা (সচিব) নিয়মিত পরিষদে থাকেন না। যার কারণে সেবা নিতে এসে অপেক্ষার করে ফিরে যেতে হয় সেবা প্রত্যাশীদের। এতে হয়রানি বেড়ে যায় পরিষদে আসা সেবা প্রত্যাশী ও স্থানীয় মানুষের।
এ বিষয়ে গ্রাম পুলিশের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে জানিনা,
এ বিষয়ে স্থানীয় ব্যক্তি বলেন, গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঁদু ও সচিব প্রায় দিন অনুপস্থিত থাকেন। চেয়ারম্যান তো বাড়ির কাজে ব্যস্ত থাকেন, আর সচিবের কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না। সেবা নিতে আসা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে সেবা বঞ্চিত জনগণের ক্ষোভ ও তাদের কক্ষে তালা লাগানো দেখা যায় ।
মন্তব্য করুন