স্থানীয় প্রভাবশালী মিজান বেপারীর নেতৃত্বে দিনেদুপুরে বাড়ির বেড়া ভাংচুর, গাছপালা ওপড়ে ও মাটি কেটে ওই জমির ওপর দিয়ে ব্যক্তিগত সুবিধার্থে রাস্তা নির্মাণের করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে গোসাইরহাট ওসির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরসাতমাটিয়া এলাকার মজিবর রহমান বাড়ি হতে মিজান বেপারীর এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাছপালা টিনের বেড়া বেড়া ভেঙ্গে জোরপুর্বক রাস্তা নির্মাণ করা হয়েছে।
অপর দিকে রাস্তা করার জন্য ভুক্তভোগী পরিবারদের বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়া হয়।
এ ঘটনায় গত সোমবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গোসাইরহাট থানার (ওসির) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলো, মিজান বেপারী, আবু বক্কর বেপারী, দেলোয়ার বেপারী, ইব্রাহিম বেপারী।
ভুক্তভোগী মো. মজিবর রহমান বলেন, আমরা কেউ বাড়িতে ছিলাম না। গত শুক্রবার দিনেদুপুরে আমার বসতবাড়ির টিনের বেরা গাছাপালা কেটে জমির ওপর দিয়ে ৬ ফুট প্রস্থ করে রাস্তা নির্মাণ করতে মাটি ফেলা হয়েছে। এতে আমার স্ত্রী মেয়ে বাধা দিতে আসলে মিজান তার দলবল তাদেরকে হত্যা ও মেরে ফেলার হুমকি প্রদান করে।
ভুক্তভোগী মজিবর রহমানের স্ত্রী রহিমা বেগম বলেন, আগের এজমালীকানা রাস্তা ছিলো সেখানে তারা ঘর নির্মান করে রাস্তা বন্ধ করে দেয়। এখন আমাদের বাড়ির উঠান দিয়ে জোরপুর্বক ব্যক্তি সুবিধার জন্য মিজান রাস্তা নেয়ার জন্য ১০/১৫ জন লোক নিয়ে। মিজান আমাদের বলেন এখান দিয়ে রাস্তা বানাবো রাস্তার কাজে বাধা দিলে ওই জায়গার ওপর কবর দেয়া হবে। এতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।
প্রতিবেশী আবুল বাশার জানান, মিজান বেপারী রাস্তা চেয়েছিলো কিন্তু রাস্তা তো নাই কিভাবে দিবো।পরে মিজান জোরপুর্বক মজিবরের যায়গা দিয়ে রাস্তা নেয়ার চেষ্টা করে।
অভিযুক্ত মিজান বেপারী বলেন, আমার যায়গা আছে তাই আমি ঐখান দিয়ে রাস্তা নিবো। তাকে বারা বার বলছি যায়গা জমি কাগজপত্র অনুযায়ী বোঝিয়ে দিতে।এটার আমি সুষ্টু সমাধনা চাই।
লিখিত অভিযোগ স্বাপেক্ষে আইনী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছেন গোসাইরহাট থানা পুলিশ।
মন্তব্য করুন