ইবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবির বায়োটেক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অধ্যাপক জামাল ও আব্দুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষামূলক সংগঠন বায়োটেক অ্যাসোসিয়েশনের ২০২৫-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল ও শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিতে মডারেটর হিসেবে আছেন বিভাগের অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ অভিনন্দন পাল সীমান্ত, সহ-সভাপতি মিনহাজুল আবেদিন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ইবনে কবির, একাডেমিক ও ক্লাব সম্পাদক মো. আব্দুল মোমেন, সাংস্কৃতিক সম্পাদক, উম্মে হাবিবা হাফসা, ইভেন্ট ও আউটরিচ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জনসংযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপনা সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া সম্পাদক এস এম জিকরুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শায়লা আখতার টুম্পা, মোছা. রিমা আক্তার, মোছা. সুমনা জান্নাত শিফা, মোছা. মারজিনা আক্তার মারিয়া, কানিজ ফাতেমা জান্নাতি, মো. মিনুল হাসান।

নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, গবেষণামুখী কার্যক্রম এবং দক্ষতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতায় বায়োটেকনোলজি বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং সহশিক্ষা কার্যক্রম আরও সক্রিয় করা হবে। সম্মিলিত প্রচেষ্টায় বায়োটেক অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছি। সকলের সহযোগিতা ও পরামর্শ আমাদের পথচলাকে আরও এগিয়ে নেবে।

উল্লেখ্য, বায়োটেক অ্যাসোসিয়েশন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর একটি অরাজনৈতিক, অলাভজনক ও শিক্ষা-কল্যাণমূলক সংগঠন। সংগঠনটি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণামুখী মনোভাব ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০