মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলামের নেতৃত্বে সিনিয়র অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আলিনূর রহমান, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. জালাল উদ্দিন, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ,অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. আব্দুর রউফ ও অধ্যাপক ড. ফখরুল ইসলামসহ অন্য সদস্যরা।
এর আগে একই দিন রাত পৌনে ১২টায় কালো ব্যাজ ধারণ করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে বের হওয়া শোক র্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউট্যাব, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারা।
মন্তব্য করুন