বার্তা বিভাগ
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন-পরবর্তী সৌহার্দ্যের বার্তা, চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সৌহার্দ্য ও ইতিবাচক রাজনীতির বার্তা দিতে তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর সঙ্গে। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর রমনায় তার বাসভবনে পৌঁছান তিনি। সেখানে ইসলামী আন্দোলনের আমির তাকে স্বাগত জানান।

সাক্ষাতে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ উপস্থিত ছিলেন। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ সময় ইসলামী আন্দোলনের আমিরের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দলীয় সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক সহাবস্থান এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করতেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে বিভিন্ন জায়গায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে তা যেন প্রতিশোধ বা সংঘাতের দিকে না যায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষের সহযোগিতা কামনা করেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে বিপুল আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি এগিয়ে রয়েছে। পাশাপাশি নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০