বার্তা বিভাগ
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হেরে গিয়েও সৌহার্দ্যের বার্তা সারজিস আলমের

পঞ্চগড়-১ আসনের নির্বাচনে অংশ নিয়ে পরাজয়ের পরও রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী সারজিস আলম। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে সরাসরি অভিনন্দন জানান। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

অভিনন্দন জানানোর সময় সারজিস আলম বলেন, নির্বাচনে জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তবে তাকে সম্মান জানানো নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আনন্দের এই মুহূর্তে পাশে থাকার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো উদ্যোগ নিলে জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে যৌক্তিক যেকোনো বিষয়ে তার দল ও নেতাকর্মীরা সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সারজিস আলম বলেন, দিনশেষে তাদের লক্ষ্য পঞ্চগড় জেলার উন্নয়ন। তিনি উল্লেখ করেন, পঞ্চগড় একটি পিছিয়ে থাকা জেলা এবং রাজনৈতিক সম্পর্ক আরও ইতিবাচক হলে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকেও অভিনন্দন জানান তিনি।

এ সময় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো উচিত। ভবিষ্যতেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০