মাধবপুর–চুনারুঘাটবাসীর মহামূল্যবান ভোটের মাধ্যমে হবিগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী এস. এম. ফয়সল। বিজয় ঘোষণার পর তিনি ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
ফয়সল বলেন, “এই জয় আল্লাহর রহমত এবং ভোটার, নেতা-কর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের ফল। আমি শুধু একটি দলের নয়, সমগ্র মাধবপুর ও চুনারুঘাটের মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব।”
তিনি বিশেষভাবে বিএনপির অভিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারম্যান তারেক রহমান এবং অগণিত ত্যাগী নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফয়সল আরও উল্লেখ করেন, “আমার নির্বাচনী এলাকার চা শ্রমিক ও সনাতন সম্প্রদায়ের মানুষ আমাকে যে সমর্থন দিয়েছেন, তা আমার কাছে অসীম অনুপ্রেরণা। আমি এই আস্থা ও ভালোবাসা রাখার জন্য জীবনভর চেষ্টা চালিয়ে যাব। নির্বাচন-পরবর্তী সময়ে সবাই ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রাখবেন এবং আমাদের বিজয় যেন কোনো দুর্নামের মুখে না পড়ে, সে দিকে সচেতন থাকবেন।”
মন্তব্য করুন