বার্তা বিভাগ
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেট-৪ আসনে বিপুল ভোটে আরিফুল হক চৌধুরীর জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের ১৭২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। ফলে আরিফুল হক চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক। নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা বিজয় মিছিল ও আনন্দ সমাবেশ আয়োজন করেন।

বিজয়ী প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, এই বিজয় তার ব্যক্তিগত নয়, বরং সিলেট-৪ আসনের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে এলাকাবাসী যে বিশ্বাস ও সমর্থন দেখিয়েছেন, তা ধরে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এদিকে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর ফলাফল চূড়ান্ত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় ভোটাররা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০