বার্তা বিভাগ
১৫ ডিসেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় গায়ক নোবেলের বিরুদ্ধে চার্জশিট

ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গায়ক নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ইলামনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হবে। পরে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে নোবেলের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০২৪ সালের ১২ নভেম্বর স্টুডিও দেখানোর কথা বলে তাকে ডেমরার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়া হয় এবং একাধিকবার ধর্ষণ করা হয়। একই সঙ্গে ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগপত্রে বলা হয়, ওই ছাত্রীকে প্রায় ছয় মাস ধরে বাসায় আটকে রাখা হয় এবং নোবেল নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর করতেন। একাধিক সহযোগীর সহায়তায় তাকে একটি কক্ষে আটকে রাখার ঘটনাও তদন্তে উঠে এসেছে।

গত ১৯ মে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিন পান। ১৯ জুন ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসে ১০ লাখ টাকা দেনমোহরে বাদীকে বিয়ে করেন নোবেল। বর্তমানে তিনি জামিনে আছেন।

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আরও কয়েকজন সহযোগী জড়িত থাকার তথ্য মিললেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ভবিষ্যতে তথ্য পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে।

নোবেলের আইনজীবী দাবি করেছেন, যেহেতু বাদীকে তিনি বিয়ে করেছেন এবং সংসার করছেন, তাই বিচারিক পর্যায়ে আপসের মাধ্যমে মামলা নিষ্পত্তি হবে বলে তারা আশাবাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১০

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১১

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১২

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৩

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৪

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৫

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৬

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৭

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

১৮

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

১৯

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

২০