বার্তা বিভাগ
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ জীবনে ধর্মেন্দ্রর কাছে ঘেঁষতে দেওয়া হতো না হেমাকে

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে তার পরিবারের ভেতরের দূরত্ব ও বিভাজনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অসুস্থ অবস্থায় ধর্মেন্দ্রর পাশে থাকতে দেওয়া হয়নি হেমা মালিনী ও তাদের দুই কন্যাকে। এমনকি শেষকৃত্য ও প্রার্থনাসভাতেও পরিবারের একাংশের অনুপস্থিতি নজর কেড়েছে।

ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকাহত ভক্তরা এখনও তাকে স্মরণ করছেন। তবে অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হয় লোকচক্ষুর আড়ালে। প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন প্রথম পক্ষের সন্তান সানি ও ববি দেওল এবং দুই কন্যা। সেখানে দেখা যায়নি হেমা মালিনী ও তাদের মেয়ে এশা ও অহনাকে।

এরপর আলাদাভাবে প্রয়াত ধর্মেন্দ্রর স্মরণে একটি প্রার্থনাসভার আয়োজন করেন হেমা মালিনী। সেখানে তিনি বলেন, ধর্মেন্দ্রর সঙ্গে তার সম্পর্ক ছিল ভালোবাসা ও সম্মানের।

উল্লেখ্য, আইনি দিক থেকে হেমা মালিনী ধর্মেন্দ্রর স্ত্রী নন। কারণ ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে কখনোই তালাক দেননি। বলিউড সূত্রের দাবি, শেষজীবনে অসুস্থ অবস্থায় ধর্মেন্দ্রর পাশে হেমা ও তার সন্তানদের থাকতে দেওয়া নিয়ে দেওল পরিবারের ভেতরে মতবিরোধ ছিল। তবে সানি দেওল এ বিষয়ে তুলনামূলকভাবে নমনীয় অবস্থানে ছিলেন বলে জানা গেছে।

পরিবারের এই দূরত্ব ও অনুপস্থিতি ধর্মেন্দ্রর বিদায়ে শোকের পাশাপাশি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলিউডে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১০

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১১

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১২

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৩

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৪

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৫

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৬

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

১৭

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

১৮

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৯

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

২০