বার্তা বিভাগ
১৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির সাক্ষাৎ পেলেন বলিউড বাদশা

লিওনেল মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসার কথা নিজেই জানিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। পরিকল্পনা ছিল, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থেকে বিশ্বফুটবল তারকাকে মাঠে দেখা এবং এক ফ্রেমে ধরা দেওয়ার। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

সূত্রের তথ্য অনুযায়ী, কলকাতায় পৌঁছে শাহরুখ খান হোটেলেই মেসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার ছোট ছেলে আব্রাম মেসির সঙ্গে ছবি তোলে। পরে শাহরুখ ও মেসিও একসঙ্গে ছবি তোলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে কিং খান আর যুবভারতী ক্রীড়াঙ্গনে যাননি। হোটেল থেকেই সরাসরি বিমানবন্দরের পথে রওয়ানা হয়ে মুম্বাই ফিরে যান তিনি।

এদিকে, মেসির কলকাতা সফর ঘিরে ভোর থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজার হাজার দর্শক ভিড় জমান। মেসি মাঠে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরেন প্রায় ৭০ থেকে ৮০ জন। গ্যালারি থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বিশ্বকাপজয়ী তারকাকে। চড়া দামে টিকিট কেটেও প্রিয় খেলোয়াড়কে দেখতে না পেয়ে দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাঠজুড়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মেসিকে। একই সঙ্গে বাতিল করা হয় পরবর্তী সব কর্মসূচি। এই নিরাপত্তা ঝুঁকির কারণেই যুবভারতীতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন শাহরুখ খান।

প্রসঙ্গত, প্রায় প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন শাহরুখ খান। এ বছর সেখানে তার অনুপস্থিতি ভক্তদের হতাশ করেছিল। মেসির কলকাতা সফরকে ঘিরে সেই হতাশা কিছুটা কাটবে বলে আশা করেছিলেন অনুরাগীরা। তবে শেষ পর্যন্ত মাঠে একসঙ্গে দেখা গেল না বলিউড বাদশা ও বিশ্বফুটবল তারকাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১০

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১১

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১২

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১৩

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১৪

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১৫

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৬

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

১৭

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

১৮

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৯

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

২০