বার্তা বিভাগ
১৬ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় আবারও অস্থিরতা—রোববার সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে।

সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এরপর পল্লবী মেট্রো স্টেশনের নিচেও ঘটে একই ধরনের বিস্ফোরণ, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া কারওয়ান বাজার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কার্যালয়ের সামনে ককটেল ফাটে। রাত সাড়ে ৯টার দিকে বাড্ডা এলাকায় ককটেল বিস্ফোরণ ছাড়াও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সন্ধ্যায় ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছেন, যানবাহনে আগুন বা ককটেল নিয়ে হামলায় আসলেই হামলাকারীদের ‘দেখামাত্র গুলি’ করা হবে। তিনি বলেন, “আইনেই আছে—জীবনহানি ঠেকাতে প্রয়োজনে গুলি করতে হবে।”

রাজধানীর পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে, এমন আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাগরিকদেরসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ কঠোর নির্দেশনা বলে জানিয়েছে ডিএমপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১০

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১১

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১২

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৩

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৪

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৫

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৭

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৮

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৯

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

২০