বার্তা বিভাগ
১ নভেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬২ বছরের অভিনেতার সঙ্গে বিয়ের খবরে ভাইরাল শাহরুখের নায়িকা!

বলিউডে একসময় তারুণ্যের প্রতীক ছিলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। শাহরুখ খানের সঙ্গে ‘পরদেশ’ সিনেমায় মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। দীর্ঘদিন পর ফের আলোচনায় এলেন মহিমা—তবে নতুন কোনো সিনেমার জন্য নয়, বিয়ের গুজবের কারণে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে কনের সাজে দেখা যায় মহিমাকে। পাশে আছেন ৬২ বছর বয়সী জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্রা। গোলাপি বিয়ের পোশাকে দুজনকে পোজ দিতে দেখা যায়, যা দেখে অনেকেই ভেবেছেন তারা সত্যিই বিয়ে করেছেন।

ভিডিওতে মহিমাকে বলতে শোনা যায়, “যদি আমার ফটোগ্রাফার বন্ধুরা বিয়েতে না আসতে পারেন, অন্তত মিষ্টি খেয়ে যান।” এ সংলাপ ঘিরেই শুরু হয় জল্পনা-কল্পনা ও আলোচনা।

তবে পরে জানা যায়, এটি কোনো বাস্তব বিয়ে নয়—বরং তাদের আসন্ন সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’-এর প্রচারণার অংশ। সিনেমাটিতে সঞ্জয় মিশ্রার দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মহিমা চৌধুরী।

১৬ অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমাটির মোশন পোস্টার, যা নিয়েও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

বাস্তব জীবনে মহিমা চৌধুরী ২০০৬ সালে ব্যবসায়ী ববি মুখার্জিকে বিয়ে করে এক কন্যা সন্তানের মা হন। তবে ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। অন্যদিকে সঞ্জয় মিশ্রা প্রথম স্ত্রী রৌশনি আচর্যের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৯ সালে কিরণ মিশ্রাকে বিয়ে করেন। তাদের দুটি কন্যা রয়েছে—পাল ও লামহা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১০

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১২

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৩

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৪

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৫

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৬

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৭

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৮

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১৯

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

২০