বার্তা বিভাগ
৩১ অক্টোবর ২০২৫, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন শনিবার

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচন ও হত্যার বিচার দাবিতে আবারও সরব তার ভক্তরা। সম্প্রতি সালমানের পরিবার রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে, যেখানে প্রধান আসামি করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হককে। এছাড়া গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় সালমানপ্রেমীরা সারা দেশে প্রতিবাদ জানাতে শুরু করেছেন। আগামী ১ নভেম্বর, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। এতে অংশ নেবেন সারা দেশ থেকে আগত সালমান শাহ ভক্তরা।

আয়োজক সংগঠন ‘সালমান শাহর ভক্তবৃন্দ’ জানিয়েছে— সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও প্রকৃত তদন্ত হয়নি। এখনো মূল অপরাধীরা আইনের আওতায় আসেনি। তারা বলছেন, জনপ্রিয় এই নায়কের মৃত্যুর রহস্য উদঘাটনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এক আয়োজক বলেন, সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। আমরা চাই, এবার যেন প্রকৃত সত্য প্রকাশ পায় এবং দোষীদের বিচার হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। প্রথমে এটি আত্মহত্যা বলা হলেও, পরিবার ও ভক্তদের দাবি— এটি ছিল পরিকল্পিত হত্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১০

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১২

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৩

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৪

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৫

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৬

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৭

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৮

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১৯

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

২০