বার্তা বিভাগ
২৬ অক্টোবর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান শাহর ব্যবহৃত মোবাইলটি আজও নিখোঁজ কেন? 

প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য আবারও নতুন করে আলোচনায়। মৃত্যুর ২৯ বছর পরও এখনও প্রশ্ন থেকে গেছে—এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালমান শাহর মামা আলমগীর কুমকুম একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, সালমানের মৃত্যুর নেপথ্যে রয়েছেন তার সাবেক স্ত্রী সামিরা হক।

তিনি দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, যেগুলোর এখনো কোনো উত্তর মেলেনি। যেমন—সালমানের ব্যবহৃত মোবাইল ফোন কোথায় হারিয়ে গেল? মৃত্যুর আগের কল রেকর্ড কেন তদন্তে আসেনি? ফ্ল্যাটের জানালায় আঙুলের ছাপ, অপরিচিত ডানহিল সিগারেট, আর মৃতদেহে তাড়াহুড়ার চিহ্ন—সব মিলিয়ে রহস্য ঘনীভূত।

এছাড়াও, মৃত্যুর পর কেন কোনো সদস্যকে জিজ্ঞাসাবাদ বা রিমান্ডে নেয়নি পুলিশ, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
আলমগীর কুমকুমের ভাষায়—“সালমান আত্মহত্যা করতে পারে না, এটি একটি সুপরিকল্পিত হত্যা।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, নিউ ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় সালমান শাহর মরদেহ। স্ত্রী সামিরা বলেছিলেন, এটি আত্মহত্যা। কিন্তু সালমানের পরিবার বলে আসছে—এটি হত্যা।
দীর্ঘ ২৯ বছর পর সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলায় রূপ নিয়েছে, যেখানে প্রধান আসামি সামিরা হকসহ ১১ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১০

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১২

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৩

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৪

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৫

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৬

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৭

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৮

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১৯

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

২০