বার্তা বিভাগ
২৪ অক্টোবর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বলিউডে শাহরুখ খানকে নিশানায় আনলেন অভিনব কাশ্যপ

Bollywood actor Shah Rukh Khan greets fans during his birthday celebrations at his Mannat residence in Mumbai on November 2, 2022. (Photo by Sujit JAISWAL / AFP)

বলিউডে আবারও বিতর্কের ঝড় তুলেছেন ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। একসময় সালমান খানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি, এবার নিশানায় এলেন কিং খান শাহরুখ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব বলেন, “শাহরুখ শুধু নিতে জানে, দিতে পারে না। সমাজে কারও জন্য কিছু করার ক্ষমতাও তার নেই।” তিনি আরও উল্লেখ করেন, “বলিউডে এমন মানসিকতা কাজ করে—ছবি হিট হলে কৃতিত্ব নায়কের, আর ফ্লপ হলে দায় পরিচালককে নিতে হয়। আমি চাই এই চিন্তার অবসান হোক। এটা একরকম জিহাদি মানসিকতা।”

এই মন্তব্য ঘিরে বলিউডে তোলপাড় সৃষ্টি হয়। সমালোচনার মুখে অভিনব পরবর্তীতে জানিয়েছেন, তার উদ্দেশ্য কারও প্রতি আক্রমণ নয়। তিনি বলেন, “আমি শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গেই কাজ করেছি। তবে সবাই একই রকম নয়। সালমান প্রভাব খাটাতে চায়, কিন্তু শাহরুখ তা করেন না। তিনি অশালীন নন, তবে নিজের প্রযোজনা সংস্থা থেকেই সিনেমার আইডিয়া করতে পছন্দ করেন।”

অভিনব আরও যোগ করেছেন, তিনি শাহরুখের ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিছু তথ্য জানেন, কিন্তু তা প্রকাশ করতে চাচ্ছেন না। তিনি চান না তার কারণে শাহরুখের সংসারে সমস্যা তৈরি হোক। বিতর্ক বাড়লেও পরিচালক আর কোনো মন্তব্য করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১০

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১২

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৩

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৪

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৫

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৬

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৭

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৮

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১৯

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

২০