দেশের পল্লীবিদ্যুৎ খাতকে দুর্নীতি, অনিয়ম ও শোষণ থেকে মুক্ত করার দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীররা কয়েকটি দাবী জানিয়েছে আসছে। এই দাবির মধ্যে হচ্ছে- বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি কমিটির চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ, চুক্তিভিওিক মিটার রিডার, লাইন শ্রমিক, বিলিং সহকারিদের নিয়মিত করন এবং বরখাস্ত কর্মকর্তা কর্মচারীদের পুনর্বহালের দাবি। ১৭ আগষ্ট থেকে হয়রানী মুলকভাবে বরখাস্তকৃতদের আদেশ বাতিল করে পুর্বের কর্মস্থলে ফেরত পাঠানো। জরুরী সেবায় নিয়োজিত লাইন-ত্রুদের কর্মঘন্টা নির্ধারন এবং আন্দোলনকারী বঞ্চিত ৫জন কর্মীর যোগদানের ব্যবস্থা। দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন। দাবী না মানায় তারা গণছুটির নামে অনুপস্থিত রয়েছে।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সুত্রে জানা যায়, কালিয়াকৈর এলাকায় রয়েছে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ জোনাল অফিস। পৌরসভার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় চন্দ্রায় পল্লীবিদ্যুৎ জোনাল অফিস। উপজেলার মৌচাক ও ফুলবাড়িয়া এলাকায় রয়েছে দুটি পল্লীবিদ্যুৎ জোনাল অফিস। ওই ৪টি পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে মৌট কর্মচারীর সংখ্যা ২৬৪জন এর মধ্যে অনুপস্থিত রয়েছে ২০৬ন কর্মকর্তা কর্মচারী।
মন্তব্য করুন