জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে সজিব হত্যার ঘটনায় হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ জনের নামে মামলা

৪৫ জনের নামে মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত মোহাম্মদ সজিবের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক এমপি একেএম শামীম ওসমানের নামসহ ৪৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

মামলায় আরও ১০০-১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম। এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে থানায় মামলাটি রুজু করা হয়।

নিহত সজিবের বাবা মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শহীদদের সরকারি গেজেটে সজিবের নামের ক্রমিক নম্বর ৫৩৬। প্রায় এক বছর দেড় মাস পর তিনি নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা মামলাটি নথিভুক্ত করে।

মামলার এজাহারে বাদী বলেন, সজিব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আহসান উল্লাহ সুপার মার্কেটের ‘বিক্রমপুর হার্ডওয়ার’ দোকানে চাকরি করতেন। ঘটনার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল করছিলেন। এতে ওই এলাকার দোকানপাট ও যানবাহন বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে দোকান বন্ধ হলে সজিব বাসায় না গিয়ে আন্দোলনে যোগ দেন।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের পরিকল্পনায় এবং শামীম ওসমানের নেতৃত্বে অন্য আসামিরা নারায়ণগঞ্জে একাধিক গোপন বৈঠক করেন। বৈঠকে আন্দোলন দমনে হামলার সিদ্ধান্ত হয়। পরে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালান।

গুলিতে সজিব ঘটনাস্থলেই আহত হয়ে পড়েন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল নিয়ে গেলে দুপুর ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার জানায়, ২২ জুলাই ২০২৪ তারিখে সজিবকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর শোক কাটিয়ে উঠে সালাউদ্দিন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হন।

বাদী অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতা ও রাজনৈতিক চাপের কারণে মামলা করতে দেরি হয়েছে।

৪৫ জনের মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান ছাড়াও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও কৃষক লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নাসিকের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি এবং থানা ছাত্রলীগের সভাপতি ও নাসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের নাম রয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ওই হামলায় অংশ নিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১০

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১১

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১২

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৩

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৪

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৬

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৭

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৮

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৯

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

২০