
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হীরার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী মোটরচালকলীগ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহর চাঁন কর্তৃক ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকাস্থ হীরার ব্যক্তিগত অফিস কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর বিশিষ্ট সমাজ সেবক হাজী জয়নাল হোসেন, তোফাজ্জল হেসন, ইসমাইল হোসেন, ডা. লিটন, মোহাম্মদ রিপন হোসেন, রফিক, মহিউদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন