জুলিয়া জাহান
২৭ আগস্ট ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির ১৫তম সম্মেলন

কমিউনিস্ট পার্টির ১৫তম সম্মেলন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি পদে পুনরায় প্রভাত সমির শাহজাহান আলম ও সাধারণ সম্পাদক পদে মোর্তুজা আলম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার বিকালে পৌর অডিটোরিয়ামে পার্টির পঞ্চদশ উপজেলা সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। “ঘুষ, দুর্নীতি, লুটপাট বিরোধী জোরদার সংগ্রামে গড়ে তুলি শোষণ বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র” এই স্লোগানকে সামনে রেখে এর আগে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির জেলা সভাপতি ইয়াকুব আলী।

প্রথম অধিবেশনে পার্টির উপজেলা শাখার সভাপতি প্রভাত সমির শাহজাহান আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা, সহকারী সাধারণ সম্পাদক মেহেদী লেলিন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আবু সালেহ মো. সিহাব, রাণীশংকৈল সিপিবি’র সাবেক সভাপতি আব্দুল কদ্দুস, হরিপুর সিপিবির সহ সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম নিউটন, আমিনুল সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্মেলন শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১০

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১১

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১২

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৩

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৪

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৬

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৭

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৮

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৯

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

২০