জুলিয়া জাহান
২৪ আগস্ট ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলে নেপালকে হারাল লাল-সবুজ

নেপালকে হারাল লাল-সবুজ

ভুটানে অনুষ্ঠিত চার দেশের টুর্নামেন্টে নেপালকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দলের হয়ে একটি করে গোল করেন সৌরভী আকন্দ, থুইনু মারমা ও রিয়া।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৭ দলের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তবে আজকের জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের মেয়েরা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
ম্যাচের প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ থাকলেও বিরতির আগেই দুটি গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ৪১ মিনিটে মামনি চাকমার ক্রসে থুইনু মারমা গোল করেন। ৪৫ মিনিটে প্রতিপক্ষ গোলকিপার লক্ষ্মীর ভুলে সুযোগ পেয়ে গোল করেন সৌরভী।

দ্বিতীয়ার্ধে নেপাল একের পর এক আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত যোগ করা সময়ে রিয়া গোল করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশ।

আগামী বুধবার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আবারও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১০

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১১

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১২

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৪

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৫

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৬

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৭

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৮

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৯

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

২০