জুলিয়া জাহান
২৩ আগস্ট ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন

বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক

বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আজ শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় বরগুনা পৌরমার্কেট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বরগুনা জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ , ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমাদের জন্য আমরা, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশন, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ- বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের মাত্র ১৮ ফুট। পাশাপাশি ৫৬কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি বাঁক। যে কারণে প্রায়ই দুর্ঘটনায় সহযাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিন বরগুনা সদর, চান্দখালী, বেতাগী, মির্জাগঞ্জ থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে সরু ও দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কে যানবাহনগুলো চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে।

তাই, দ্রুত সময়ে সড়কটি চারলেনে উন্নীত করা সহ বাঁক অপসারণের দাবী জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার, সাবেক সংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম আকন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, জেলা যুবদলের সেক্রেটারী জাবেদুল ইসলাম জুয়েল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদ হাসান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, জেলা বাস মালিক সমিতির সেক্রেটারী ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাবিল, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপু এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০