জুলিয়া জাহান
২৩ আগস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন পূনঃ বহালের দাবিতে মানববন্ধন

সংসদীয় আসন পূনঃ বহালের দাবিতে মানববন্ধন

বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন পূনঃ বহালের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরগুনা জেলার সর্বস্তরের জনসাধারণ।

আজ ২৩ আগস্ট শনিবার সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন পুনঃ বহালের দাবিতে মানববন্ধন করেন বরগুনা জেলার সর্বস্তরের জনগণ।

এ মানব বন্ধন কর্মসূচিতে একত্বতা ঘোষণা করে মানববন্ধনে যোগদেন বরগুনার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনের বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহা সচিব এডভোকেট মোঃ তওহীদ গাজী,জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক আছমা আজিজ, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক বাদল, বরগুনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট রেজবুল কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখার সদস্য সচিব ও বরগুনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায় এডভোকেট মোঃ আব্দুল ওয়াসী মতিন, বরগুনা জেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায় এড. আহসান হাবীব স্বপন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আনিসুর রহমান মিলন, এড. গোলাম সাজ্জাত মিসকাত, এড. সাইফুল ইসলাম ওয়াসীম, এড. নাঈম হোসেন, এড. হাবীবুর রহমান সহ বরগুনা ছয় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি করছি অতি দ্রুত বরগুনার তিনটি সংসদীয় আসন পুনঃ বহাল করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার যে জনসংখ্যার দোহাই দিয়ে বরগুনার তিনটি আসন থেকে দুইটি আসন করেছে তা গ্রহণযোগ্য নয়। বর্তমানে ৩০০ আসনের মধ্যে২৫টি সংসদীয় আসনে জনসংখ্যা ২ লক্ষ বার হাজার থেকে ২ লক্ষ ৯৫ হাজার পর্যন্ত অথচ বরগুনা-১, আসনের জনসংখ্যা ৫ লক্ষ ৭৭ হাজারের বেশি ও বরগুনা-২, আসনের জনসংখ্যা ৩ লক্ষ ২৬’হাজারের বেশি। তাই আমরা আমাদের পূর্বের তিনটি আসন ফেরত চাই। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা প্রয়োজনে বরগুনার সকলে মিলে অনশন ও সচিবালয় ঘেরাউ কর্মসূচি দেব। প্রয়োজনে বরগুনা জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। তিনটি আসন পূনঃ বহল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন।

একই দিনে বরগুনা জেলার আমতলী ও পাথরঘাটাতেও সকল শ্রেণি পেশার এ মানব বন্ধন পালন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১০

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১১

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৩

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১৪

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১৫

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৬

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৭

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৮

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৯

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

২০