জুলিয়া জাহান
১৮ আগস্ট ২০২৫, ৫:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত নেতা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাদাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের সালথা উপজেলা জামায়াত ইসলামির আমির মো. আবুল ফজল মুরাদ।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে এই প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির মো. আজিজুর রহমান, সেক্রেটারি মো. তরিকুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান ও স্থানীয় মো. আরটি হাসানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ তুলে গত রবিবার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ। তিনি বলেন, গত রবিবার পাশের মুকসুদপুরের দক্ষিণ চন্ডিবর্দী গ্রামের জলিল সরদারের মেয়ে নিলুফা ইয়াসমিন আমাকে ও ইউপি সদস্য ওলিয়ার রহমান এবং আরটি হাসানকে জড়িয়ে ১২ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যারা এই মিথ্যা অভিযোগ তুলেছে, তাদের গ্রেফতার ও শাস্তি দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমার গ্রাম হচ্ছে সালথার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবর্দী গ্রামে। আমাদের গ্রামে হাইওয়ে রোডের পাশে উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় সরকারি জায়গার ভিতরে খেলার মাঠ তৈরি করে গত ২০ বছর ধরে আশপাশের দশ গ্রামের ছেলেরা খেলাধুলা করে আসছে। চলতি বছর হঠাৎ করে নিলুফা ইয়াসমিন লোকজন নিয়ে খেলার মাঠের অর্ধেক দখলে নিয়ে বাঁশের বেড়া দিয়ে গাছ লাগায়। এতে এলাকার ফুটবল প্রেমীদের মাঝে চরম হতাশা বিরাজ করে এবং ফুটবল খেলা বন্ধ হয়ে যায়।

জামায়াত নেতা আবুল ফজল মুরাদ বলেন, বিষয়টি এলাকার ফুটবল খেলোয়াড়রা আমাকে অবহিত করলে আমি সরেজমিনে গিয়ে দেখি, খেলার মাঠটি পুরাপুরি সড়ক ও জনপদ বিভাগের। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সালথা থানার ওসিকে অবগত করা হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে সড়ক ও জনপথ বিভাগে গিয়ে সমাধান করার পরামর্শ দেন।

এরই মধ্যে নিলুফা ইয়াসমিন ও তার ভাই সাবেক মুকসুদপুর পৌরসভার ছাত্রলীগ নেতা পলাশ সরদার সালথা প্রেসক্লাবে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন চাঁদা দাবির ব্যাপারে সাংবাদিক সম্মেলন করেন। এতে আমার এবং আমার দলের মানসম্মানের ক্ষতি হয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান ও স্থানীয় মো. আরটি হাসানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ তুলে রবিবার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিলুফা ইয়াসমিন নামে এক বিধবা নারী। সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করে বলেন, উত্তর চন্ডিবর্দী মৌজায় আমার ৯৩ শতাংশ জমি পতিত রয়েছে। জমিটি পতিত হওয়ায় স্থানীয় যুবক ও তরুণরা সেখানে খেলাধুলা করে। সম্প্রতি ওই জমিতে শতাধিক আমের গাছ লাগিয়ে বেড়া নির্মাণ করি।

গত ৪ আগস্ট সেখানে আরো কিছু গাছ লাগাতে গেলে বাধা দেন জামায়াত নেতা আবুল ফজল মুরাদ, ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান ও স্থানীয় মো. আরটি হাসান। একপর্যায় তারা আমার জমিকে খেলার মাঠ দাবি করে সব গাছ উপড়ে ফেলেন এবং বেড়া ভাঙচুর করেন। তারা আমাকে বলেন, এই জমিতে কিছু করতে হলে আমাদের ২৫ লাখ টাকা দিতে হবে। পরে জামায়াত নেতা মুরাদ আমাকে বলেন, ২৫ লাখ না, আপনি ১২ লাখ টাকা দিলেই হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১০

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১২

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৩

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৪

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৫

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৭

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৮

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০