জুলিয়া জাহান
১৩ আগস্ট ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডের কুমিরায় জনকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জনকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

“আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে জনকল্যাণ ফোরাম (এসজেএফ) এর বৃক্ষরোপণ কর্মসূচি আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে পালিত হয়। ১০০টি ফলজ ও বনজ গাছের চারা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়- যাতে তারা তাদের বাড়িতে লাগাতে পারে। কিছু চারা স্কুল এন্ড কলেজ আঙ্গিনায় রোপণ করা হয়।

গাছের চারা বিতরণকালে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মদ জুয়েলের সঞ্চলনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো.নাসির উদ্দিন,এসজেএফ এর সভাপতি আজিজ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ।

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন,“গাছের সাথে আমাদের জীবনের অস্তিত্বের সম্পর্ক;গাছ আমাদের পরম বন্ধু। আমরা শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি, কার্বণ-ডাইঅক্সাইড ত্যাগ করি। আর গাছ আমাদের প্রযোজনীয় অক্সিজেন সরবরাহ করে। তাই, আমাদের বাড়ির চারপাশে, রাস্তার দুপাশে,পতিত জমিতে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। মনে রাখতে হবে, বৃক্ষ বাঁচলে আমরা বাঁচবো।”

বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান,যুগ্ম-সম্পাদক রোটারিয়ান মো.শওকত হোসেন, সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু,অর্থসচিব মোহাম্মদ বোরহান উদ্দিন,বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক আলাউদ্দিন,সহ-বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক নবিউল আলম,দপ্তর সম্পাদক সুজিত পাল,সহ-তথ্য ও সম্প্রচার সম্পাদক আবু নাছের রিপনসহ কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের গভর্নরবডির অভিভাবক সদস্য হাশেম শামীম, শিক্ষক প্রতিনিধি রেজাউল করিম রাজুসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০