জুলিয়া জাহান
১২ আগস্ট ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে হুমকি-ধামকি, উত্তরায় মানববন্ধন

নিহতদের পরিবারকে হুমকি-ধামকি

উত্তরার দিয়াবাড়ি গোল চত্বরে মঙ্গলবার (১২ আগস্ট) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কাফন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত ও আহতদের পরিবার শাস্তি, ক্ষতিপূরণ ও কোচিং ব্যবসা বন্ধসহ মোট ৮ দফা দাবি তুলে ধরেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষকেরা তাদেরকে বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছেন যাতে তারা আন্দোলন বা অন্য কোনো কর্মসূচি না চালাতে পারে। নিহত শিক্ষার্থী ফাতেমার মামা লিয়ন মীর বলেন, “অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ ও হুমকি দেওয়া হচ্ছে। আমরা ক্ষুব্ধ এবং চাই দোষীদের শাস্তি হোক।”

দাবির মধ্যে রয়েছে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, মাইলস্টোনসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করা, নিহত ও আহতদের জন্য সরকারি ও স্কুল থেকে মোট ৯ কোটি টাকা ক্ষতিপূরণ, রানওয়ে বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্থান পরিবর্তন, প্রধান শিক্ষিকা খাদিজার অপসারণ এবং সিসি ক্যামেরার ফুটেজ পরিবারের কাছে প্রদর্শন।

নিহত রাইসা মনির মা মীম আক্তার বলেন, “আমার মেয়ে ফিরে আসবে না, তবে যেন আর কোনো মা এ ব্যথা না ভোগে।” পরিবারের পক্ষ থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে; দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০