জুলিয়া জাহান
১২ আগস্ট ২০২৫, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইআইইউসি ছাত্রদলে ছাত্রলীগ বিতর্কে পদত্যাগ ও বহিষ্কার

ছাত্রদলে ছাত্রলীগ বিতর্কে পদত্যাগ ও বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। ১৮ সদস্যের এই কমিটি ২৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল ঘোষণা করে, যেখানে রাশেদুল ইসলাম রাশেদ সভাপতি ও বখতিয়ার আহম্মেদ সানিফ সাধারণ সম্পাদক হন।

ঘোষণার পর সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সিনিয়র সহ-সভাপতি মো. রিপন, ১ নং সহ-সভাপতি সাইদুল ইসলাম ইফতি, ২ নং সহ-সভাপতি মো. রবিউল হাসান সোহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আসিফ পদত্যাগ করেন। অভিযোগে বলা হয়, কমিটিতে পদ বণ্টনে সিনিয়রিটি মানা হয়নি, ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এক সাবেক ছাত্রলীগ নেতাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

২৮ জুলাই কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. রিপন ও ইয়াছিন আরাফাত আসিফকে বহিষ্কার করা হয়। বাকি দুইজন পদত্যাগ প্রত্যাহার করলেও আসিফের প্রত্যাহারপত্র দেরিতে পৌঁছানোয় তিনিও বহিষ্কৃত হন।

মো. রিপন অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের সদ্যপ্রাক্তন শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতাকে দিয়ে কমিটি গঠন ক্যাম্পাসের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ সানিফ সংবাদ সম্মেলনে এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেন এবং পদত্যাগী নেতাদের ‘বটবাহিনী’ চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তোলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০