জুলিয়া জাহান
১০ আগস্ট ২০২৫, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় মূল আসামী শহিদুল ইসলাম গ্রেপ্তার

তুহিন হত্যায় মূল আসামী শহিদুল ইসলাম গ্রেপ্তার

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সেলিম (৫০), জেলা-ময়মনসিংহ এর ছোট ভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গত ০৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকার সময় তথ্য সংগ্রহ করাকালে দেখতে পান যে, জনৈক মোঃ বাদশা(৩৫) পিতা- মৃত রফিজ উদ্দিন, সাং-নারায়নপুর, থানা-নকলা, জেলা- শেরপুর বর্তমানে সাং- ভোগড়াবাইপাস, থানা-বাসন, জেলা- জিএমপি, গাজীপুর, গাজীপুর ইবিএল এটিএম বুথ চান্দনা চৌরাস্তা হতে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময়ে অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাথারীভাবে জনৈক বাদশাকে কোপাইতে থাকে।

উক্ত ঘটনাটি বাদীর ছোটভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্র ধারন করাকালে ঐ অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে বাদীর ছোটভাইকে ধাওয়া করে। ঐ সময়ে বাদীর ছোটভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন জীবন রক্ষার্থে দৌড়াইয়া বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্থ মসজিদ মার্কেটে জনৈক রুহুল আমীনের চায়ের দোকানের সামনে পৌছালে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়া কোপাইয়া থাকে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে জিএমপি বাসান থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ-০৮/০৮/২০২৫ খ্রি. ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ। আলোচ্য ঘটনার পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যার ফলে স্থানীয় জনমনে এবং সারাদেশে ব্যাপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পর হতে র‌্যাব অধিকতর গুরুত্বের সাথে ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-০১, উত্তরা এর সহায়তায় ০৯ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ দুপুর আনুমান ১৪:৪৫ ঘটিকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী শহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরান বাজারস্থ “তালুকদার ঠাকুর গেষ্ট হাউজ” এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলার সন্দিগ্ধ আসামী মোঃ শহিদুল ইসলাম (২৮), জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। তথ্য প্রযুক্তি বিশ্লেষণে ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যার ঘটনায় আসামীর সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

মামলার সুষ্ঠূ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট আসামীকে হস্তান্তর করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০