
শনিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ তরুণ সাংবাদিক সমাজ-এর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং নারায়ণগঞ্জের সাংবাদিক আনোয়ার হোসেনসহ সারা দেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, মিথ্যা মামলা ও নানান ধরনের নিপীড়নের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি নেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিকের ওপর আক্রমণ মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা। সাংবাদিক তুহিন হত্যার মতো বর্বরোচিত ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। পাশাপাশি সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারীদেরও আইনের মুখোমুখি করতে হবে।
বক্তারা আরও বলেন, সারা দেশে সাংবাদিকরা নানাভাবে হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। সত্য ও ন্যায়ের পথে কলম ধরলেই হামলা, মামলা ও নির্যাতন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এই অবস্থা চলতে দিলে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এ কর্মসূচিতে নারায়ণগঞ্জের প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন :
উত্তম সাহা – সাবেক সহ সভাপতি, সিটি প্রেস ক্লাব।
সৈয়দ সিফাত আহমেদ লিংকন – জেলা প্রতিনিধি, আনন্দ টিভি।
মোঃ সুমন – প্রতিনিধি, এন এ এন টিভি
লাবু আহমেদ রাজু – সম্পাদক, এস বি ওয়ান।
মোঃ আল -আমিন – চীফ রিপোর্টার,দৈনিক সোজাসাপটা।
নুরুল ইসলাম – ফটো জার্নালিস্ট, দৈনিক জনদর্পণ।
মিঠুন মিয়া – সম্পাদক, নিউজ ২৪ নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ ট্রিবিউন অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক : হাবিবুর রহমান লিমন।
সময়ের News অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক : মেহেদী হাসান অপূর্ব।
নারায়ণগঞ্জ বার্তা ২৪ লাইভ অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক : আহমেদ আহাদ।
মারুফ আলম – মাল্টিমিডিয়া রিপোর্টার, নন্দিত টেলিভিশন।
দ্যা প্রেস নিউজ অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক: রাকিব হাসান।
নারায়ণগঞ্জ বুলেটিন অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক: সাহিবজাদা নাসিফ।
ক্রাইম সিটি ২৪ অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক: সৌরভ বাপ্পী।
মার্চ ২৬ ডট কম অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক : আতিকুজ্জামান ভুইয়া।
নারায়ণগঞ্জ ভিশন অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক : মোঃ হাসাইন আহমেদ।
নারায়ণগঞ্জ টাইমস অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক : সিয়াম
বিপি নিউজ অনলাইন পোর্টাল নিউজ এর তরুণ সাংবাদিক : দীপ্ত দেবনাথ
মন্তব্য করুন