জুলিয়া জাহান
১০ আগস্ট ২০২৫, ৫:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিআইইউতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফুটবল শর্ট বার খেলা অনুষ্ঠিত

ফুটবল শর্ট বার খেলা অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল শর্ট বার খেলায় মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, প্রতিযোগিতা আর ক্রীড়াসুলভ মনোভাবের অনন্য সমাহার।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে দিনব্যাপী এই খেলাটি অনুষ্ঠিত হয়। মধ্যদুপুরে শুরু হওয়া খেলায় অংশ নেন বিভিন্ন বিভাগের বাছাইপর্বে নির্বাচিত ২০ জন ফুটবল খেলোয়াড়। খেলার আয়োজনের উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর তাহজিব উল ইসলাম এবং জনপ্রিয় স্পোর্টস কনটেন্ট ক্রিয়েটর নিয়ন।

খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে মং শ্যাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষার্থী বলেন, “সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ক্রসবার শট, যা খুব কম খেলোয়াড়ই করতে পেরেছেন। প্রথম ধাপে টিম এ এগিয়ে যায়, দ্বিতীয় ধাপে আমরা জয় পাই, তবে প্রশ্নোত্তর পর্বে আবার টিম এ জিতে যায় এবং চূড়ান্তভাবে জয় লাভ করে। এমন খেলায় প্রথমবার অংশ নিয়ে দারুণ ভালো লেগেছে।”

ইমন হোসাইন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী বলেন, “আলহামদুলিল্লাহ, বাছাইপর্বে সিলেক্ট হয়ে খেলতে পেরে খুবই ভালো লাগছে। আমরা প্রতিদিন প্র্যাকটিস করি, আর সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় খেলা আমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করেছে।”

দিনব্যাপী এই ফুটবল শর্ট বার খেলাটি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াপ্রেম সুস্থ বিনোদনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলে।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের সৃজনশীল ও আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১০

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১১

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১২

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৪

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৫

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৬

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৭

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৮

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৯

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

২০