জুলিয়া জাহান
৭ আগস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৩৬০ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

জিপিএ-৫ প্রাপ্ত ৩৬০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৬০ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৬ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরীয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর জামায়াতের সাধারণ সম্পাদক কাজী দহিয়ান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মহসিন আহমদ, দাওয়াতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম।

এ সময় ছাত্রশিবিরের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের শুধু মেধাবী নয়, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রাণবন্ত উপস্থিতি ও ছাত্র-অভিভাবকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০