জুলিয়া জাহান
৬ আগস্ট ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি বিজয় শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে।

৫ আগষ্ট মঙ্গলবার মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ,পৌর বিএনপির সভাপতি হাজ্বী শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ জামাল,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজিব,মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়,সদস্য সচিব আরিফুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব হাসানসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় আজহারুল ইসলাম মান্নান বলেন, এই শোভাযাত্রা শুধু একটি উৎসব নয়। এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই মাসে শহীদ হওয়া আমাদের সেই তরুণদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন।

তিনি বলেন,জুলাই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ফিরবে। খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।

পরে শহীদের রুহের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতার জন্য মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০