জুলিয়া জাহান
২ আগস্ট ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে পৌরসভার নিয়ম না মেনে বাড়ি নির্মাণের অভিযোগ

পৌরসভার নিয়ম না মেনে বাড়ি নির্মাণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় নির্ধারিত নিয়ম-কানুন উপেক্ষা করে অবৈধভাবে প্রতিবেশীর সীমানা ঘেঁষে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির নকশা এবং পানি নিষ্কাশনের কোনো পরিকল্পনা ছাড়াই নির্মাণকাজ শুরু করেছেন তিনি। এতে বাঁধা দিতে গেলে আব্দুর রশিদ নামে এক প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই ব্যক্তি। শনিবার সকালে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুর রশিদ।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় জমি কিনে সেখানে আধাপাকা বাড়ি নির্মাণ করছেন। কিন্তু নির্মাণাধীন বাড়িটি প্রতিবেশী আব্দুর রশিদের জমির একেবারে সীমানা ঘেঁষে তৈরি হচ্ছে। ভবনের পানি পড়ার নির্দিষ্ট কোন ড্রেনেজ ব্যবস্থা রাখেননি তিনি। বাড়ি নির্মাণের জন্য পৌরসভার অনুমোদিত নকশাও গ্রহণ করা হয়নি।

এ নিয়ে ১ আগস্ট সকাল ১০টার দিকে প্রতিবেশী আব্দুর রশিদ নির্মাণকাজে বাঁধা দিলে রবিউল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগকারী আব্দুর রশিদ বলেন, আমি একজন শান্তি প্রিয় মানুষ। কোনো রাজনৈতিক বিবাদে জড়াই না। কিন্তু বেআইনি ভাবে বাড়ি নির্মাণ করায় আমার বসতবাড়ির ক্ষতি করবে বলেই আমি প্রতিবাদ করেছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগ বিষয়ে রবিউল ইসলাম বলেন, জমির মূল মালিকের সাথে আমার হিসাব নিকাশ রয়েছেন।

পৌরসভার প্রকৌশলী শাহজাহান আলী বলেন, পৌরসভায় বাড়ি করতে হলে অবশ্যই পৌর নিয়মকানুন ও আইন মেনে করতে হবে। কেউ অনুমোদন ছাড়া বাড়ি তৈরি করলে ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১০

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১১

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১২

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৩

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৪

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৫

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৭

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৮

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৯

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

২০