জুলিয়া জাহান
১ আগস্ট ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পাঁচুয়া বাউনপাড় বিল সংলগ্ন বন্দে আলী হাজী বাড়ির পেছনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন শ্রীপুরের টেংরা টেপির বাড়ির নুর আলমের ছেলে মাহিন (১৬) এবং অপরজন বায়োজিদ (৩৫) এর ঠিকানা জানা যায়নি।

কাপাসিয়া থানার এসআই জাহিদ জানান, ‘আমি মাহিন নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।’

প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে ৫ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যান। সেখানে একটি ছোট নৌকা ভাড়া করে পানিতে নামেন তারা। একপর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুইজন পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, ‘নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

মাহিনের বড় ভাই মামুন জানান, ‘আমি খবর পেয়ে ছুটে এসে দেখি, আমার ভাই আর নেই। তার সঙ্গেও থাকা আরেকজনও মারা গেছেন।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১০

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১২

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৩

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৪

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৫

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৭

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৮

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০