জুলিয়া জাহান
৩০ জুলাই ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূকে হত্যা

দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূকে হত্যা

দাম্পত্য কলহের জের ধরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শোভা নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামী রায়হানের বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ শোভা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান শোভার ঘরে ঝুলন্ত লাশ রেখে পালিয়ে যায়। নিহতের মামাতো ভাই সিফাত জানান, চার বছর আগে সনমান্দি ইউনিয়নের মসুরাকান্দা গ্রামের উজ্জল মিয়ার ছেলে রায়হানের সঙ্গে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন শোভা । পরবর্তীতে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর শোভার পরিবার জানতে পারে রায়হানের আর্থিক অবস্থা খুবই করুন। এবং তাদের সংসারে আর্থিক অভাব অনটনের দিন যাপন করছে , এসব কারণে শোভার পরিবার তাদের নিজ বাড়িতে এনে থাকতে দেয়।

স্বামীর বেকারত্ব ও দায়িত্বহীনতায় শোভা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং স্বামীকে কাজে যোগদানের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত,তারই জেরে বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেন রায়হান।

কিছুক্ষণ পরে শোভার মা মানসুরা বেগম মেয়ের ঘরে কোন সারা শব্দ না পেয়ে, দরজা খুলে দেখেন শোভা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

সোভার মা বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে রায়হান আমার মেয়েকে হত্যা করে ফাঁসের নাটক সাজিয়ে পালিয়ে গেছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত)রাশেদুল হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্ত রায়হানকে আটকের জন্য অভিযান  চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১০

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১১

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১২

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৩

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৪

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৫

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৬

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৮

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১৯

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

২০