জুলিয়া জাহান
৩০ জুলাই ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিখোঁজ মেয়ের সন্ধানে পিতার সংবাদ সম্মেলন

ঝিনাইদহে এক হতভাগ্য পিতা তার নিখোঁজ মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে পাগলা কানাই মোড়ে ঝিনাইদহ প্রেস ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল আজিজ।

তিনি অভিযোগ করেন, সাত বছর আগে ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়েকে বিয়ে দেন। একটি সন্তানের জন্মও হয়। কিন্তু গ্রামের প্রতিবেশী আসাদুল মেয়ে জোবাইদাকে ফাঁদে ফেলে প্রতারণা ও ব্ল্যাকমেইল শুরু করে। পরে জোবাইদাকে উথলী গ্রামের এক ড্রাইভারের সহযোগিতায় মেদিনীপুর গ্রামের মাদক ব্যবসায়ী হাকিমের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মেয়েকে জোর করে মাদক পরিবহণে ব্যবহার করা হয়।

চার মাস আগে গাঁজাসহ পুলিশে ধরা পড়ে জেলও খাটে জোবাইদা। জামিনে মুক্তির পর মাদকচক্র ফের জোবাইদাকে পাচারের চেষ্টা করে বলে অভিযোগ করেন আজিজ। তিনি বলেন, ভারত সীমান্তের আনন্দ বাজার থেকে এক সুপারভাইজার তার মেয়েকে উদ্ধার করে ফেরত পাঠায়। এরপর আবারও মেয়েকে টার্গেট করে চক্রটি।

সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ দাবি করেন, তার মেয়েকে মাদকচক্র আসাদুল, শাহীন ও হাকিম গুম করে রেখেছে। তিনি তাদের বিচার দাবি করেন এবং মেয়েকে নিরাপদে ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (নং: পিটিশন ৫৪/২০২৫) দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রেস ইউনিটির সভাপতি শাহিদুল এনাম পল্লব, সম্পাদক বিএম আনোয়ারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১০

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১২

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৩

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৪

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৫

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৭

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৮

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০