আমের মৌসুম প্রায় শেষের পথে। তবে যারা আমপ্রেমী, তারা চাইলে সারা বছর এই সুস্বাদু ফল উপভোগ করতে পারেন—কেবল সঠিকভাবে সংরক্ষণ করতে জানতে হবে।
প্রথম উপায়—আমের পাল্প বা শাঁস সংরক্ষণ। পাকা আমের খোসা ও বিচি ফেলে পাল্প বের করে মিক্সারে ব্লেন্ড করুন। এবার এটি কাচের জারে বা বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন। এই পাল্প দিয়ে আপনি সারা বছর আমশেক, আম আইসক্রিম কিংবা বিভিন্ন ডেজার্ট বানাতে পারবেন।
দ্বিতীয় উপায়—কাটা আম সংরক্ষণ। আম ধুয়ে খোসা ছাড়িয়ে ঘন টুকরো করে নিন। উপর থেকে সামান্য চিনি ছিটিয়ে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। তারপর জমে গেলে টুকরোগুলো জিপলক ব্যাগে ভরে আবার ফ্রিজে রেখে দিন। এতে করে আমের স্বাদ ও গন্ধ অনেকদিন অক্ষুণ্ন থাকবে।
তৃতীয় উপায়—আমের বরফ কিউব। ব্লেন্ড করা আমের পাল্প বরফের ট্রেতে রেখে ফ্রিজে দিন। জমে গেলে বের করে জিপলক ব্যাগে সংরক্ষণ করুন। যখন যেভাবে দরকার, সেই কিউব বের করে ব্যবহার করুন।
এই কৌশলগুলো অনুসরণ করলে সারা বছর আমের স্বাদ উপভোগ করা একদমই সম্ভব।
মন্তব্য করুন