রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ
২২ এপ্রিল ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৩৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সারা দেশের মতো একযোগে রায়গঞ্জ উপজেলার ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৫ হাজার ৮৬ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে প্রথম দিনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ৯৪৯ জন পরীক্ষার্থী।
উপজেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, তিন বিভাগে| বিভাগ | কেন্দ্রের সংখ্যা | অংশগ্রহণকারী পরীক্ষার্থী |সাধারণ (এসএসসি) ৭টি ৩,৫১৯ জন,
মাদ্রাসা (দাখিল) ২টি ১,০০৫ জন, কারিগরি (ভোকেশনাল) ৩টি ৪৩৫ জন মোট ১২টি, ৪,৯৪৯ জন,
পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়। পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী সন্তোষ প্রকাশ করে জানান, কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও সুন্দর পরিবেশ থাকায় তারা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছেন। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছি। প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি রাখা হচ্ছে। বিধিনিষেধ অমান্য করার কোনো সুযোগ নেই। প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০