দেশের জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল নন্দিত টিভি আজ উন্মোচন করেছে তাদের নতুন লোগো। লাল, কালো ও সাদা রঙের সমন্বয়ে তৈরি এই লোগোতে ফুটে উঠেছে আধুনিকতা, দৃঢ়তা এবং ইতিবাচকতার প্রতীকী বার্তা।
লোগোর উপরের অংশে বড় করে ব্যবহৃত হয়েছে ইংরেজি অক্ষর ‘N’, যা নন্দিত টিভির নাম ও ব্র্যান্ড আইডেন্টিটি—দুটোকেই একসাথে তুলে ধরেছে। লাল রঙের মাধ্যমে প্রকাশ পেয়েছে প্রাণশক্তি ও উদ্যম, আর কালো রঙের মাধ্যমে ফুটে উঠেছে পেশাদারিত্ব ও দৃঢ়তা। নিচের অংশে শৈল্পিক ফন্টে লেখা বাংলা শব্দ ‘নন্দিত’, যা স্থানীয় সংস্কৃতি ও ভাষার প্রতি চ্যানেলটির ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতীক।
চ্যানেলের পাশে ছোট আকারে দেওয়া হয়েছে ‘tv’ শব্দটি, যা নন্দিত টিভিকে আন্তর্জাতিক মিডিয়া অঙ্গনের সঙ্গে যুক্ত করে রাখার প্রতীক হিসেবে বিবেচিত।
লোগো উন্মোচন অনুষ্ঠানে নন্দিত টিভির ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল হক বলেন—
“নন্দিত টিভি সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে চায়। আমাদের এই নতুন লোগো শুধু একটি প্রতীক নয়, এটি আমাদের দর্শন, দায়িত্ব ও আগামীর প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।”
নতুন এই লোগো নন্দিত টিভিকে আরও আধুনিক, প্রাণবন্ত ও দর্শকপ্রিয় করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন