রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ
২২ এপ্রিল ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ও জনগণের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে খোকন মেমোরিয়াল হসপিটাল কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোক দিয়াড় গ্রামে অবস্থিত খোকন মেমোরিয়াল হসপিটালের উদ্যােগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মতবিনিময় সভায় খোকন মেমোরিয়াল হসপিটালের নির্বাহী পরিচালক সরওয়াত আহমেদ বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে এলাকার মানুষের সামাজিক পরিবর্তন নিশ্চিত করা। খাদ্য ও বস্ত্র সহায়তা, আর্থিক সহযোগিতা, অবকাঠামোগত
দাঁড়িয়ে তাদের সক্ষমতা বৃদ্ধিতে কেসিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবাতে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

তিনি আরও বলেন, ২০০৭ সালে খোকন চ্যারিটেবল ফাউন্ডেশন একটি দাতব্য প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৮ সালে এই প্রতিষ্ঠাটি অলাভজনক, সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সচেতনতা ও প্রচারণার মাধ্যমে সুস্থ জীবনধারার প্রসার ঘটায়।

এলাকার আর্থ-সামাজিক অবস্থার উপর ভিত্তি করে খোকন মেমোরিয়াল হসপিটাল রোগীদের ১০% থেকে ৫০% পর্যন্ত সাবসিডি দিয়ে
থাকে। ২৪ ঘন্টা জরুরী সেবা বিভাগ, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং বৰ্হিবিভাগ ও অন্তর্বিভাগ এ মেডিক্যাল ও সার্জিক্যাল চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

এছাড়াও আধুনিক প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, ৪ডি আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ইকো ও কালার ডপলার, অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটারে নিয়মিত নরমাল ডেলিভারি ও সিজারিয়ান সেকশন, ল্যাপারোস্কপিক সার্জারি (পিত্তথলি, পিত্তনালীর পাথর, হার্নিয়া ইত্যাদি), নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি কিডনি, মূত্রনালী, মূত্রথলি ও প্রোস্টেট অপারেশন, নাক, কান ও গলার জটিল অপারেশন (মাইক্রোস্কোপিক পদ্ধতিতে), আধুনিক মেশিনে ডায়ালাইসিস সেবা জনগণের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সরওয়াত আহমেদ আরও বলেন, এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, হসপিটালের উপদেষ্টা মীর মো:ইমাম হোসেন জাহাঙ্গীর, ম্যানেজার রোমন সহ সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।
মতবিনিময় শেষে সাংবাদিকবৃন্দ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০