জুলিয়া জাহান
১৮ জুলাই ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দলীয় পদ ফেরত পেতে সংবাদ সম্মেলন শেখ রাকিবের

দলীয় পদ ফেরত পেতে সংবাদ সম্মেলন শেখ রাকিবের

সাতক্ষীরার কালিগঞ্জে ছাত্রদলের বহিষ্কৃত নেতা শেখ রাকিব হোসেন নিজ দলীয় পদ পুনরুদ্ধারে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১৮ জুলাই) সকালে কালিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

শেখ রাকিব দাবি করেন, তিনি কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তবে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের বিরুদ্ধে ‘যোগসাজশে’ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এবং এডিট করা প্যাডে নাম বসিয়ে বহিষ্কার আদায় করা হয়।

তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের একটি নিষিদ্ধ ঘোষিত কমিটিতে সুপার এডিটের মাধ্যমে তার নাম ঢুকিয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। এমনকি একজন নারীকে দিয়ে সাজানো ভিডিও রেকর্ড করিয়ে তার নামে চাঁদাবাজির অভিযোগও আনা হয়।

শেখ রাকিব জানান, তিনি অভিযোগের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। তদন্তে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দলীয় পদে পুনর্বহাল ও কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতির প্রার্থী হিসেবে কাজ চালিয়ে যেতে কেন্দ্রীয় নেতাদের সুস্পষ্ট নির্দেশনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্রদল কর্মীরাও উপস্থিত ছিলেন।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১০

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১১

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১২

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৩

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৪

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৬

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৭

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৮

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৯

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

২০