জুলিয়া জাহান
১৪ জুলাই ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি মো. আলাউদ্দিন

শ্রেষ্ঠ ওসি মো. আলাউদ্দিন

গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।

জেলা পুলিশ সূত্র জানায়, সোমবার (১৪ জুলাই) গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনকে গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি, গাজীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) সুশান্ত নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, গাজীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল আসাদুজ্জামান, উপপরিদর্শক (এসআই) সুশান্ত এর হাতে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় প্রধান অতিথি গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

এ প্রসঙ্গে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালীগঞ্জ বাসীর সার্বিক সহযোগীতার কারণে বারবার সাফল্য অর্জনে সক্ষম হয়েছি। পুলিশী সেবা জনগণের দৌড় গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করি।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১০

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১২

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৩

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৪

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৫

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৭

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৮

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০