
আজ ৪ জুলাই ২০২৫, শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী মদীনাবাগ পাকা রাস্তার মাথায় পথচারীদের সহায়তায় দুটি শিশুকে উদ্ধার করা হয়। শিশুদুটি নিজেদের নাম বললেও তারা কোথায় থাকে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।
উদ্ধারকৃত শিশুদের পরিচয় নিম্নরূপঃ
১. আরাফা (৪)
পিতা: সুমন (কার্টুন ফ্যাক্টরিতে কর্মরত)
মাতা: শাহনাজ
২. আছিয়া (৪)
পিতা: ফিরোজ
মাতা: রুমা
স্থানীয় পথচারীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে শিশুদের অভিভাবকদের সন্ধান না পেয়ে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশ এসে শিশুদের থানায় নিয়ে আসে এবং তাদের নিরাপদ আশ্রয়ে রাখে।
বর্তমানে শিশুদুটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশি জিম্মায় রয়েছে। তাদের প্রকৃত অভিভাবক বা পরিচিত কেউ এই শিশুদের চিনে থাকলে অনুগ্রহ করে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
শিশুদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে থানা পুলিশ ও স্থানীয়রা সকলে সহযোগিতা কামনা করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশু দুটির অভিভাবকদের খোঁজ পেতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন